ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগের নেতা আটক, জেল হাজতে প্রেরণ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ২:৫৩
ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে এক আওয়ামীলীগের নেতাকে আটক করেছে পুলিশ।
 
শনিবার দুপুর সাড়ে ১২ টায় আটককৃত আওয়ামীলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠায় পুলিশ।
 
এর আগে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। পরে বিকেল উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচরে নিজ বাড়ি থেকে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করে।
 
আটককৃত আওয়ামীল নেতা হলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাসুম হাওলাদার। তিনি হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।
 
জানা যায়, উপজেলার কলাতলী ইউনিয়নের মারামারি সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হয় আটককৃত আওয়ামীলীগ নেতা মাসুম হাওলাদারকে। যার মামলা নং- ১০/০৮/২০২৬ ইং।
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপতৎপরতা রুখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামীলীগ নেতা মাসুম হাওলাদারকে আটক করে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত