ফুটবল খেলাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, আহত ৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার গিমাডাঙ্গা আজিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন—মো. মোরসালিন (১৭), মোহাম্মদ রাকিব মোল্লা (২০), তামিম শেখ (১৫), আবির শেখ (১৮) ও মো. রইছ মোল্লা (১৮)। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিমাডাঙ্গা মুন্সির চর ও উত্তরপাড়ার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে আজিমবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়।
আহতদের পক্ষের অভিযোগ, প্রতিপক্ষের প্রায় ৫০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে পাঁচজন আহত হন। এ ঘটনায় মশিউর, নাহিদ, ইয়ামিন হোসেন ওরফে পাম্পু এবং রহিম নামে কয়েকজনকে হামলার নেতৃত্বে থাকার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে ইয়ামিন হোসেন পাম্পু বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে এর আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। গজালিয়া ব্রিজের ওপর তিনি একজনকে থাপ্পড় মেরেছিলেন। পরে বড় ভাইদের মাধ্যমে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা হয়।
তিনি আরও বলেন, সন্ধ্যার পর ওই পক্ষের লোকজন আজিমবাজারে এসে তাঁকে মারতে গেলে আত্মরক্ষার্থে তিনি একজনকে একটি ঘুষি মারেন। তাঁর দাবি, এ সময় তাঁর সঙ্গে অন্য কেউ ছিল না এবং বড় ধরনের কোনো সংঘর্ষও হয়নি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আজিমবাজারে মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ