ধামরাইয়ে চুরির অপবাদে মারধরের শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে মারধরের সাত দিন পর তার মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শঙ্কর মণ্ডলের মৃত্যু হয়।
নিহত শঙ্কর মণ্ডল ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট স্থানীয় ওয়াজেদ হাজীর রাইস মিল থেকে মোটরের একটি যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শঙ্কর মণ্ডল জড়িত—এমন সন্দেহে তাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। শঙ্করের সঙ্গে তার বাবা বদন চন্দ্র মণ্ডল ও স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানও মিলে যান।
অভিযোগ রয়েছে, শঙ্করের বাবা ও জিয়াউর রহমানকে মিলের বাইরে পাঠিয়ে ভেতরে শঙ্করকে মারধর করেন মিল মালিক ওয়াজেদ হাজী। চুরির বিষয়ে স্বীকারোক্তি না দেওয়ায় তাকে মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়। ওই সময় শঙ্কর ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে আর্থিক সংকটের কারণে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। সাত দিন পর শনিবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা বদন চন্দ্র মণ্ডল বলেন, “আমার ছেলে আমার সঙ্গে কাজ করে। চুরি করছে বলে খবর পাঠিয়ে তাকে মিলে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের বাইরে বের করে দিয়ে তাকে মারধর করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ঢাকায় নিতে বলে। কিন্তু টাকা না থাকায় নিতে পারিনি। আজ আমার ছেলে মারা গেছে।”
স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, “শঙ্করের বাবার সঙ্গে আমিও মিলে গিয়েছিলাম। আমাদের বাইরে যেতে বলা হয়। পরে ভেতরে শঙ্করকে মারধর করা হয়। বের করে দেওয়ার সময় সে হাঁটতে পারছিল না। এরপর আজ তার মৃত্যু হয়েছে।”
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ, রাইস মিলের চুরির ঘটনাকে কেন্দ্র করে ৮ আগস্ট ওয়াজেদ হাজী নামে এক ব্যক্তি শঙ্করকে মারধর করেন। পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও আর্থিক কারণে পরিবার তাকে নিতে পারেনি। শনিবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’