ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ৩:৪৯

পটুয়াখালীর দুমকিতে আমন ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আমনের চারা রোপন শুরু হয়েছে। চলতি  মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় দুমকি উপজেলার কৃষকরা আমন ধান চাষে অধিক আগ্রহী। উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমিতে আমন ধান রোপনের কাজ করছে কৃষকরা। মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে  বীজতলা তৈরিতে বিলম্ব, কোন কোন কৃষক ২ বার‌ও বীজ বুনেছেন। তবে বর্তমানে বীজের অবস্থা ভালো বলে জানান কৃষকরা। ট্রাক্টর ও পাওয়ার টিলার দ্বারা জমি চাষ থেকে শুরু করে চারা রোপন পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে চাষীদের।

শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উঁচু জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চারা রোপণ শেষ করেছেন। বর্তমানে আমন চারা রোপনের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তারা। সময়মতো বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ধানের চারা রোপন সহজ হচ্ছে বলে জানান কৃষকরা। কোন কোন জমিতে চলছে চাষ,  বীজ তলা থেকে তোলা হচ্ছে আমন চারা।

দুমকি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৪০ হেক্টর। তবে বাস্তবে ৬ হাজার ৬৮০ হেক্টর জমি চাষের সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পাঙ্গাশিয়া, নলদোয়ানী, হাজীর হাট, লেবুখালী, কার্তিকপাশা, আঠারোগগাছিয়া, আঙ্গারিয়া, বাহেরচর, জলিশা, শ্রীরামপুর‌, রাজাখালী, চরবয়ড়া, উত্তর মুরাদিয়া ও দক্ষিণ মুরাদিয়া এলাকার কৃষকরা জানান অধিকাংশ জমিতে বছরে তিনবার ফসল করার উপযোগী। ভাদ্র মাসের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে হবে। 

দক্ষিণ শ্রীরামপুর স্যানের চরের কৃষক সুলতান ফকির (৭০) বলেন, তিনি একই জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন, ধান কেটে এখন পুনরায় আমন ধান চারা বপনের জন্য জমি তৈরি ও চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।

 দক্ষিণ মুরাদিয়ার অপর এক কৃষক শূশীল মৌয়ালী (৫০) জানান, ডিজেলের  দাম বৃদ্ধি ও লেবার খরচ বেড়ে যাওয়ায় জমি চাষাবাদে হিমসিম খেতে হচ্ছে। তা ছাড়াও চরা মূল্যে শ্রমিক দিয়ে আমন ধানের চারা রোপণ করা হচ্ছে।

দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন বলেন,মৌসুমের শুরুতে বৃষ্টির কারণে কৃষকদের  বীজতলা তৈরি ও বীজ  বুননে বিঘ্ন ঘটলে ও বর্তমানে বীজের অবস্থা বেশ ভালো। কৃষকদের  দেশী জাতের আমন ধান চাষের প্রবনতা থাকলেও আমরা উচ্চ ফলনশীল ব্রী-ধান ১০৩ জাতের চিকন ও সুগন্ধি ধান চাষের জন্য পরামর্শ দিয়েছি। এছাড়াও কৃষকরা ব্রিধান ৪৯,৭৫,৮০,৯৮ এবং বিনা ধান ৭,১৭ ও ২৬ চাষাবাদ করছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমনের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে  কৃষকদের জমি চাষাবাদ‌, সঠিক সময়ে, সার ও কীটনাশক প্রয়োগ,  আমন চারা বপনের ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ‌ প্রদান করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

ত্রিশাল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের

নীরব টুঙ্গিপাড়া, নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডাক্তার,নার্সদের কাছে যাওয়া মানে আগুনে হাত দেওয়া’মমেকহা লেবার ওয়ার্ডে ক্ষোভ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯

সিন্ডিকেটের কবজায় হাটহাজারীর বাজার: নিত্যপণ্যের দামে নাভিশ্বাস

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা

বাবুগঞ্জে ১৫ আগস্ট উপলক্ষে শোক কর্মসূচি: ফেসবুকে ছবি ও ভিডিও ঘিরে আলোচনা

দুমকিতে আমন চাষে বাম্পার সম্ভাবনার আভাস, মাঠে মাঠে চারা রোপণের ধুম

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে, আগামী বছরই কাজ শুরু: ত্রাণমন্ত্রী