ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণ সংসদের মতবিনিময় সভা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ৩:৫১

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক, পুরোহিত ও মৃৎশিল্পীদের নিয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র চণ্ডী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। চণ্ডী পাঠ করেন শ্রী শুভ চক্রবর্তী। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি পণ্ডিত গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাবু চন্দন মজুমদার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার সহ-সভাপতি বাবু প্রদীপ আচার্য্য, সাধারণ সম্পাদক বাবু দিলীপ চক্রবর্তী, বিশিষ্ট ভাগবতীয় বক্তা মাস্টার বিষ্ণুপদ রায়, পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলার সাবেক সভাপতি মাস্টার বিধান দাস, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক মাস্টার হরে কৃষ্ণ তালুকদার, জন্মাষ্টমী পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি বাবু বিকাশ সাহা, সাধারণ সম্পাদক বাবু নারায়ণ মজুমদার, পূজা উদযাপন পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নিখিল দাস, জগন্নাথ আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক বাবু মুকুল মজুমদার, সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ের সভাপতি বাবু ডা. দিলীপ দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মাস্টার অশ্বিনী চক্রবর্তী।

মতবিনিময় সভায় পূজামণ্ডপগুলোর পক্ষ থেকে বক্তব্য দেন যোগমায়া কালী বাড়ি দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক বাবু মনোবিকাশ বণিক। পুরোহিতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাস্টার প্রদীপ আচার্য্য ও বাবু তুষার ব্যানার্জী। বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন সাত্ত্বিক ও বৈদিক ধর্মীয় আচারের ভিত্তিতে যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ধর্মীয় রীতিনীতি মেনে পূজা সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ জানান তারা। সভায় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা