ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারের সঙ্গে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার: পুলিশ বলছে সাউন্ড বক্স


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ৩:৫২

আজ ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, এগুলো বোমা নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটিকে বোমাসদৃশ মনে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমতে থাকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় বক্সটি নামিয়ে পানি ভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। কিছুক্ষণ পর ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বক্সটি খুলে দেখা যায়, সেটি মূলত একটি সাউন্ড বক্স।

এরপর শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি একই ধরনের বস্তু ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পরে কোর্ট মোড়ের বস্তুটিও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনে রাখা বক্সটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বক্সটি নামিয়ে আনে। উদ্ধার করা তিনটি বস্তুই থানায় নেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ