আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডিশ পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৯
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে জেলাভিত্তিক আঞ্চলিক সংগঠনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গতরাতে ১০টার পর ইনস্টিটিউট চত্বরে এই মারামারির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি কর্মসূচির আয়োজন করে ‘কক্সবাজার ফোরাম’। এই কর্মসূচিকে কেন্দ্র করে চট্রগ্রাম জেলার শিক্ষার্থী ও অটোমোবাইল বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেন।
পরবর্তীতে পোস্টটি কক্সবাজার জেলার শিক্ষার্থীদের নজরে এলে তারা বিষয়টি শিক্ষক মো. ইকবাল হোসেন সাঈদকে জানান। ওই শিক্ষক অভিযুক্ত শিক্ষার্থীকে পোস্টের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অন্য শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানান। এর জেরে গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ওটিজি/সিটিজি ফোরাম এবং কক্সবাজার ফোরামের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন।ওটিজি/সিটিজি ফোরামের শিক্ষার্থী তারেক (২২) মুনতাকিম (২২) মেহেরাব হোসেন,আদিত্য (২১) জাহিদ, হাসান (২১) কক্সবাজার ফোরামের শিক্ষার্থী তৌসিফ (১৯), আবিদ (২০) এবং ইমরান (২০)।
ঘটনার খবর পেয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে উভয় পক্ষের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।এছাড়া কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর চীফ ইনস্ট্রাক্টর মোঃ রহমত উল্লাহ জানান, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২ জন শিক্ষার্থী চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে। বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক আছে।
উল্লেখ্য, বর্তমানে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৫৭তম থেকে ৬০তম—এই চারটি ব্যাচে শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছেন। মূলত আঞ্চলিক ফোরামভিত্তিক বিরোধ, পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের উত্তেজনাকর পোস্টকে কেন্দ্র করেই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত