চট্টগ্রামজুড়ে তীব্র গ্যাস সংকট,দীর্ঘ লাইন সিএনজি চালকদের
দেশে আবারও তীব্র আকার ধারণ করেছে গ্যাসের সংকট। গ্যাসের চাপ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশা ও বিভিন্ন যানবাহনের চালকরা।
গ্যাসের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে হচ্ছে চালকদের। কোথাও গ্যাস পাওয়া গেলেও দীর্ঘ সারিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। ফলে গ্যাস সংকটের কারণে বাড়ছে চালকদের দুর্ভোগ ও আর্থিক ক্ষতি।
গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় অনেক সিএনজি স্টেশনেই চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না। ফলে দিনের শুরুতেই গাড়ি নিয়ে বের হয়েও জ্বালানি সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় পাম্পে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে তাদের জন্য, যারা একাধিক স্টেশনে ঘুরেও গ্যাসের দেখা না পেয়ে শেষ পর্যন্ত খালি গাড়ি নিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
চালকদের অভিযোগ, আগে অল্প সময়েই গ্যাস নেওয়া গেলেও এখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় ও ট্রিপ সংখ্যা কমে গিয়ে আয়ও কমেছে। জ্বালানি, গাড়ির জমা ও অন্যান্য খরচ মিটিয়ে হাতে থাকছে সামান্যই।
গ্যাসের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি চালক বদিউল আলম বলেন,সকাল থেকে দুপুর নাগাদ লাইনে দাঁড়িয়ে আছি,গ্যাস পাব কিনা জানি না। কখন গ্যাস পাব, সেটার কোনো নিশ্চয়তা নেই।গ্যাসের সংকটের কারণে যাত্রী পরিবহনের সময় না থাকায় আমাদের দৈনিক আয় অনেক কমে গেছে। আমরা প্রত্যাশা করি সরকার অতিদ্রুত এ সমস্যার সমাধান করবেন।
শাহ আমানত সিএনজি লিমিটেড এর অপারেশন ইনচার্জ মুহাম্মদ মইন উদ্দীন 'দৈনিক সকালের সময়কে' বলেন, গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগে তিন থেকে চার হাজার গাড়িতে গ্যাস দেওয়া হতো এখন ৭০০-৮০০ গাড়িতে দিতে হচ্ছে। চালকদের সুবিধার্থে আমরা যতটুকু সম্ভব গ্যাস দেওয়ার চেষ্টা করছি।
তবে আশার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, মহেশখালীর ভাসমান দুটি এলএনজি টার্মিনাল সামিট ও এক্সিলারেট এনার্জি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে। ফলে শিগগিরই চলমান গ্যাস সংকট অনেকটা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত