ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৫-৮-২০২৬ বিকাল ৬:২

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রতির মাত্র ছয় মাসের মাথায় বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় সারা দেশে একযোগে ৬৪টি জেলায় ৭০ হাজার ১শত ১৯জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ৫৩ হাজার কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্ট এর অর্থ ইএফটি এ্যাপস এর মাধ্যমে প্রদান করা হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইএফটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।

শনিবার ১৫ আগস্ট পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার মতো পটুয়াখালীতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হয়।

এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসন স্নেহাশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমীর এ্যাড. নাজমুল আহসান, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমানসহ ৮টি উপজেলা থেকে আগত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইএফটি ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে অর্থ পৌঁছে দেওয়ায় এ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় আজ একযোগে ৫৩৮জন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ব্যাংক একাউন্টে ৭কোটি ৭৮লাখ টাকা প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত