পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
'ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার আহাবানের মধ্যদিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ আগস্ট) দুপুরে জামিয়া আশরাফিয়া মাদানি মাদরাসায় ছাত্র জমিয়ত পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ত্বহা বাকিবিল্লাহ 'র সঞ্চালনায় সদস্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ'র সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি রেদওয়ান মাযহারী। বিশেষ বক্তা ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাওসার আহমাদ, সাধারন সম্পাদক সা'দ বিন জাকির, সহ সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোতাহার উদ্দিন, সহ-সভাপতি মাওলানা জাকির হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক এবং যুব জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা সভাপতি মাওলানা আবু জাফর।
সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহমদ।
নবনির্বাচিত কমিটিতে ইমরান হোসাইনকে সভাপতি, আব্দুল্লাহ আল হুজাইফাকে সহ সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাহাদী হাসানকে সাংগঠনিক সম্পাদককরে সর্বমোট ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও ছাত্রসমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা শেখ মুজিবুর রহমান।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত