ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৫-৮-২০২৬ বিকাল ৬:৮

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে অপসারণের দাবিতে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। ১৬ আগস্টের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১৭ আগস্ট সকাল থেকে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
‎
‎শুক্রবার(১৪ আগস্ট) বিকেলে স্থানীয় নিউ স্টার চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সারমিন আক্তার স্বর্ণা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
‎
‎আন্দোলনকারীদের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতি, সেবাপ্রার্থীদের যথাযথ সেবা না দেওয়া, জরুরি প্রয়োজনে ফোনে সাড়া না দেওয়া এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না রাখাসহ বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ রয়েছে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান নিয়েও অভিযোগ তুলেছেন তারা।
‎
‎এর আগে ১১ আগস্ট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের দাবি জানানো হয়।
‎
‎এদিকে একই দিন দুমকীর এ. কে. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও। ওই সভায় তাঁর ঘুমানোর একটি ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, গুরুত্বপূর্ণ মাদকবিরোধী সচেতনতামূলক সভায় সভাপতির দায়িত্বে থেকে তাঁর এমন আচরণ দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। 
‎
‎অভিযোগের বিষয়ে ইউএনও অডিও বা ভিডিও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। 
‎
‎পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
‎
‎আন্দোলনকারীদের ঘোষণা—১৬ আগস্টের মধ্যে দাবি মানা না হলে ১৭ আগস্ট থেকে দুমকীতে আরও বড় পরিসরে আন্দোলন শুরু হবে।#

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ