মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
‘সুস্বাস্থ্যেই কর্মচাঞ্চল্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদারীপুর লেকপাড়সংলগ্ন শহীদ মিনার চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং লেকপাড়কেন্দ্রিক সংগঠন ‘শতায়ু ব্যায়াম সংঘ’-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক একটি গাছের চারা রোপণ করেন। পরে কর্মকর্তা-কর্মচারীরা লেকপাড় এলাকায় প্রাতঃভ্রমণ ও শরীরচর্চায় অংশ নেন।
এ সময় জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, সুস্থ ও কর্মচঞ্চল জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এ ধরনের সম্মিলিত আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দলগত কাজের পরিবেশ আরও সুদৃঢ় করবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত