ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৫-৮-২০২৬ বিকাল ৬:৫৮

বাগেরহাটের গোয়েন্দা পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ৩৮০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়করা এক লাখ ২২ হাজার নগদ টাকা ও একটি পাইপগান উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো  ফকিরহাট উপজেলার  সেখের ডাঙ্গা গ্রামের মো: হানিফ শেখ (৩৩), কামটা এলাকার ইমরান  ওরফে নয়ন মোল্লা (৩০) ও কামরান ওরফে  নিলয় মোল্লা (২৪), এবং  রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার জাহিদুল হাওলাদার (৪১)।  বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম শুক্রবার  ফকিরহাট উপজেলার নলদা মৌভোগ এলাকায় অভিযান চালিয়ে নয়ন ও নিলয় কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় করা ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা, ১ টি চাইনিজ কুড়াল এবং ০১ টি এসএস পাইপসহ গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়।  জেলা গোয়েন্দা পুলিশে এ মামলার কথা নিশ্চিত করে ফকিরহাট থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, থানা পুলিশের বিশেষ টিম গোঁপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে  জাহিদুল ইসলাম ও হানিফ শেখ কে গ্রেফতার করা হয়। এদের নিকট থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফকিরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরমান / আরমান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত