সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের টোলপ্লাজা এলাকায় ঢাকা জেলা যুবদল নেতা শাওন সরকারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন সরকার।
এসময় জামান উদ্দিন সরকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের জন্য বার বার নিজের জীবন বিপন্ন করেছেন। তাকে গ্রেপ্তারের পর জেলখানায় গিয়েছেন নিজের পাঁয়ে হেঁটে হেঁটে। কিন্তু জেলখানা থেকে বের হয়েছে হুইল চেয়ারে। জেলখানার ভেতরে ডাক্তাররা তাকে স্লো পয়জন দিয়ে মৃতুর দিকে ঠেলে দিয়েছে বলে জানান তিনি।
এসময় দেশ ও জাতির অগ্রগতি-সমৃদ্ধি প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর