ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ১১:১৩

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে পিকআপ ভ্যান উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙামাটি শহর থেকে কুতুকছড়িগামী একটি পিকআপ ভ্যান মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি উল্টে গিয়ে দুর্ঘটনাকবলিত হয়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন, নানিয়ারচরের কৃষ্ণমাছড়ার রূপন্ত চাকমার স্ত্রী মেঘরানী চাকমা (৪৫), কোতোয়ালি থানার আমানতবাগ এলাকার মৃত পরাশ্বর চাকমার মেয়ে শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার মৃত ললিত চন্দ্র চাকমার ছেলে শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমা (৫২)।
আহত ব্যক্তিরা হলেন পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং কোতোয়ালি থানার পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫)।
আহত ব্যক্তিরা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

Aminur / Aminur

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত