ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ১১:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল ৫টার দিকে পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবুল কাশেম নুরীর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও খতমে কুরআন অনুষ্ঠিত হয়। পরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিএনপির নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন তারা। পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের মানুষের জন্য তাঁর অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আলীম, মগনামা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোছাইন, রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম বিজয়, পেকুয়া সদর পশ্চিমজোন ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান সিকদার ও সদস্য সচিব আরিফুল ইসলাম শুভ, উজানটিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আলী হোছাইন মোজাহিদ ও সদস্য সচিব মো. তায়েফ, শিলখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আরফাত হোসেন ও সদস্য সচিব মো. সাকিব এবং টইটং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাঈদুল মোস্তকিম বাবুসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বিএনপির চেয়ারপারসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর জন্য মহান আল্লাহর কাছে রহমত ও মাগফিরাত কামনা করেন।

Aminur / Aminur

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত