শালিখায় কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ ও চেক প্রদান অনুষ্ঠান সম্পন্ন
মাগুরার শালিখা উপজেলায় বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি, পেঁয়াজের বীজ ও সার, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন স্থাপনের জন্য চেক প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
এসময় সংস্কৃতিক মন্ত্রণালয়ের সরকারি সচিব হরে কৃষ্ণ অধিকারী, মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিঠুন রায় চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত, সংস্কৃতি মন্ত্রীর একান্ত সহকারি ফারদিন হাসান সুমন সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী কানুদার খালপাড় উপজেলা পরিষদের ইকোপার্কে বেসরকারি উন্নয়ন সংস্থা সি এন আর এস এর সহযোগিতায় ২০০টি ফলজ ও বনজ চারা গাছ রোপন করেন এবং খালের মাছের অভয়াশ্রম পরিদর্শন করেন। এরপর সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শালিখা হাসপাতালে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নেছা সহ শালিখা হাসপাতালে কর্মরত সকল ডাক্তার ও বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত