ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এমপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ১২:৫৯
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির রায়গঞ্জ উপজেলা কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম।
 
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল্লাহ খান প্যারিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোকাদ্দেস হোসেন সোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
 
বক্তারা বলেন, এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা।
 
প্রতিবাদ সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
 
উল্লেখ্য, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে একটি সভা থেকে ফেরার পথে এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে গাড়িটির পেছনের কাচ ভেঙে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপি।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ