গজারিয়া গোল্ডকাপ ফুটবলে ৫-৪ গোলে বাউশিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব -২০) টুর্নামেন্টের ফাইনালে গজারিয়া ইউনিয়নকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাউশিয়া ইউনিয়ন। শনিবার বিকেল সাড়ে ৪ টায় গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি প্রথমে জাতীয় সংগীত,রণ সংগীত, দলীয় সংগীত এবং থিম সং এর মাধ্যমে খেলাটি উদ্বোধন করা হয়।
গজারিয়া উপজেলা গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব -২০) টুর্নামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে ৮ টি দল গোল্ডকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে ৬ টি দল বাদ পড়ার পর গজারিয়া ইউনিয়ন ও বাউশিয়া ইউনিয়ন ফাইনালে মুখোমুখি হয়।
ফাইনাল ফুটবল খেলায় গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে প্রায় ১০ থেকে ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময় আক্রমণ- পাল্টা আক্রমণ হলেও কোন দলই গোল না হওয়ায় গোলশূন্য ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে ট্রাইবেকারে গজারিয়া ইউনিয়নকে ৫-৪ গোলে পরাজিত করে বাউশিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলায় দর্শকদের উপস্থিতি ও উৎসাহ দেখে প্রধান অতিথি কামরুজ্জামান রতন ঘোষণা দেন আগামী টুর্নামেন্টের আগেই গজারিয়া মাঠে দর্শকদের জন্য গ্যালারি নির্মাণ করে দেওয়া হবে। তিনি বলেন, মাদকমুক্ত যুবসমাজ থেকেই আগামী দিনের সর্বক্ষেত্রে নেতৃত্ব ও প্রতিনিধিত্ব করার যোগ্য মানুষ তৈরি হবে। তাই শিশু- কিশোর ও যুবকদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি মনোযোগ করতে হবে।পরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, গজারিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব আহসান উল্লাহ, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না,
গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম মোল্লা,
উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার,ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied