ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিত


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ১:১১

কক্সবাজারের পেকুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে মৎস্য চাষি, মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার সকাল ১০ টার দিকে উপজেলা মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা মৎস কর্মকর্তা বুলবুল আহমদের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন 

প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেকুয়ার বিস্তীর্ণ জলাশয়, পুকুর ও ঘেরকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মাছ চাষ বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনে চাষিদের সচেতন হতে হবে। পুকুর ও জলাশয়ে ক্ষতিকর উপাদান ব্যবহার না করে আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, উপজেলা মৎসজীবি দলের আহবায়ক হারুনুর রশিদ, ছাত্র প্রতিনিধি হিরণ সরওয়ারসহ স্থানীয় মৎস্য চাষি, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মৎস্য চাষিদের মধ্যে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, মৎস্য খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি চাষি ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় পেকুয়াকে মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ এলাকায় পরিণত করা সম্ভব।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত