রায়পুরে জাতীয় মৎস্য দিবস উদযাপন
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজ হাসনাইনের তত্ত্বাবধানে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ফাতেমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিআরডিবি কর্মকর্তা আবদুস সাওয়ারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসংস্থান সৃষ্টি, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মাছ চাষের পরিধি আরও বাড়াতে হবে। একই সঙ্গে জলাশয় সংরক্ষণ, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালিতে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।
Aminur / Aminur
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা