ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ২:৩
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ"— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। 
 
রবিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা পরিষদ মিলনায়তনে ​উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর। 
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
​তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর,  উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী,  সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, সফল মৎস্য চাষী ​রবিউল করিম ও আব্দুর রহমান প্রমূখ।
 
​বক্তারা তাড়াশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
 
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

Aminur / Aminur

হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬রূপালী মৎস্য সপ্তাহ পালিত

বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রায়পুরে জাতীয় মৎস্য দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী‌কে মারধর; সিইও ফজ‌লে রাব্বী‌কে প্রত‌্যাহার

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ- ২০২৬ পালিত

ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন

নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন

সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার