ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬রূপালী মৎস্য সপ্তাহ পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ২:৬

স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান এবং হালদা নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। 
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহ:কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ করমকর্তা মেহেরুননেছা, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো:বোরহান উদ্দীন,জাতীয়  মৎস্য পদক প্রাপ্ত  মো:কামাল সওদাগর। 
সভায় বক্তরা বলেন,ঐতিহ্যবাহী হালদা নদী জীব বৈচিত্র্য ও মৎস্য  রক্ষা, মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। 
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কার, মৎস্য খাদ্য বিতরণ  ও হালদা নদীতে  ৪০কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Aminur / Aminur

হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২৬রূপালী মৎস্য সপ্তাহ পালিত

বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রায়পুরে জাতীয় মৎস্য দিবস উদযাপন

পত্নীতলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও আলোচনা সভা

কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারী‌কে মারধর; সিইও ফজ‌লে রাব্বী‌কে প্রত‌্যাহার

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় মৎস পক্ষ- ২০২৬ পালিত

ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন

নড়াইলে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মধুখালীতে জাতীয় মৎস পক্ষ উপলক্ষে নানা আয়োজন

সিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

নবীনগরে শিবপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রত্যাহার