ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৩:৩৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফেনী সদরে স্থানীয় সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ এবং শিক্ষা ভাতা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। 

উৎসবমুখর পরিবেশে ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেছে ফেনীর ‘জিয়া স্মৃতি পাঠাগার’। দিবসটি উপলক্ষে স্থানীয় সুবিধাবঞ্চিত ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ এবং শিক্ষা ভাতা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় এ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।

জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজের সভাপতিত্বে ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করা ও তাদের পাশে দাঁড়ানোই বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। তারা কেবল রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কালিদহ ও ধলিয়া ইউনিয়নের ৫০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ, বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষাউপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ জোগাতে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​সংগঠনের সভাপতি নুরুল আলম সবুজ জানান, আগামী দিনেও এলাকার শিক্ষা ও মানবসেবামূলক কাজের পরিধি আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে তাদের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা বিএনপি সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল, জেলা যুবদলের সদস্য ফখরুদ্দিন ভূঁইয়া ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন