ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় মৎস্য পক্ষ, অবৈধ জাল বন্ধের আহ্বান এমপি জিলানীর


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৩:৩৮

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সফল মৎস্য চাষি ও মৎস্য সংরক্ষণে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, দেশীয় মাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। মা মাছ ধরা বন্ধের পাশাপাশি মাছের প্রজনন ও নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মৎস্য অভয়াশ্রম বাড়াতে হবে। নদী-খাল-বিল ও জলাশয়ে মাছের পোনা নিধনকারী অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধ করতে হবে।

তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়; মৎস্যজীবী, চাষি ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতাই দেশীয় মাছ ও জীববৈচিত্র্য রক্ষার অন্যতম উপায়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, থানার ওসি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস বক্তব্য দেন।

অনুষ্ঠানে সফল মৎস্য চাষি হিসেবে ডুমুরিয়া ইউনিয়নের মো. আসাদুজ্জামান শেখকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া চর গোপালপুরের মো. হিটু শিকদার, পার ঝনঝনিয়ার মোহাম্মদ আরিফসহ মৎস্য সংরক্ষণে সহযোগিতাকারীদের পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত