ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শালিখায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৩:৪৬

" রূপালী মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মৎস্য চাষী ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান এবং পোনামাছ অবমুক্ত করন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৬ই আগষ্ট)  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা ওমরসানি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হাসান চৌধুরী। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসানাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহরিন সুলতানা, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান মিলটন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপি সদস্য মনিরুজ্জামান চকলেট, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ।

সভায় জীববৈচিত্র ও মৎস সম্পদ রক্ষা, মৎস্য খাতের উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। 

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের পুরস্কার, মৎস্য খাদ্য বিতরণ ও উপজেলা পরিষদ পুকুরে ৬০ কেজি মাছের পোনা আবু মুক্ত করা হয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত