ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে গৌর সাহার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৩:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের লক্ষে এক পরামর্শ সভা আহবান করাকে কেন্দ্র করে ভুবনমঙ্গল কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গৌর চন্দ্র সাহার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে জেলা শহরের পূর্ব পাইকপাড়াস্থ গৌর সাহার নিজ বাড়িতে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে জানান ভুক্তভোগী। 

এ হামলায় জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর প্রত্যক্ষ নেতৃত্ব রয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় ও ঘটনার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সনাতন ধর্মাবলম্বীদের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে সর্বেজন শ্রদ্ধেয় ও পরিচিত মুখ গৌর চন্দ্র সাহাকে পরামর্শ সভা ডাকার অনুরোধ জানান স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। এতে তিনি সায় দিয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সদস্য সচিবের সাথে একমত পোষণ করে সভার সিদ্ধান্ত গ্রহণ করেন গৌর সাহা।

হামলাকারীদের বিষয়ে অভিযোগ করে গৌর চন্দ্র সাহা জানান, শনিবার রাতে সমীর চক্রবর্তীর নেতৃত্বে ২০-৩০ জনের একটি দুর্বৃত্ত দল তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত-পা ভেঙে ফেলার হুমকি প্রদান করে চলে যায়।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী রিপন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে সর্বজনীন পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের লক্ষ্যেই গৌরদাকে দিয়ে পরামর্শ সভা আহ্বানের উদ্যোগ নিয়ে ছিলাম। এখানে দোষের বা বিতর্কের কিছু নেই। যা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১নং পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল আমিন জানান, "জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে হামলা হচ্ছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী গৌর সাহা মৌখিকভাবে সমীর চক্রবর্তীর বিরুদ্ধে তার বাসভবনে ভাঙচুরের অভিযোগ করেছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এমএসএম / এমএসএম

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামে গাইড বই না কেনায় ৬ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন মাদরাসা সুপার

বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে তিন পুত্রসন্তান, চিকিৎসা ও দুধের খরচ জোগাতে হিমশিম পরিবার

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য, চাঁপাইনবাবগঞ্জে তোপের মুখে ইমামের পদত্যাগ

বরিশালে পরকীয়া নিয়ে বিরোধ : ভ্যান চালককে হত্যার পর লাশ ফেলা হয় পানিতে

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ