ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৩:৪৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতাসহ চেক ডিজঅনারেরও মামলা রয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ আগস্ট) রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় খালিশপুরের নিজ বাসা থেকে কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতাসহ চেক ডিজঅনারেরও মামলা রয়েছে।

ওসি আরো জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে সংগঠনটির ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজনকেই রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা