ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে পুনরায় সভাপতি ইমন, সাধারণ সম্পাদক রবি
বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের ১৩তম বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনকে পুনরায় সভাপতি এবং সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় ধুনট মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬ সালের বার্ষিক কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি ইমরান হোসেন ইমন দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক চাঁদনী বাজার ও ডেইলী নিউ এইজে কর্মরত। সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম রবি দৈনিক সকালের সময় ও দৈনিক খোলা বার্তার ধুনট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি শিক্ষক জুয়েল রানা (সাপ্তাহিক আজকের শেরপুর), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম জীবন (দৈনিক উত্তর কোণ), দপ্তর সম্পাদক এসএম সজীব হোসেন (দৈনিক উত্তরের দর্পণ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিহানুল হক রিকো (সাপ্তাহিক দিনক্ষণ), কোষাধ্যক্ষ ফিজু আক্তার (অনুসন্ধানবার্তা)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল বারী সরকার (শেরপুর নিউজ টোয়েন্টিফোর ডটকম), হেলাল সরকার (দৈনিক বাংলা কাগজ) এবং এসএম ফজলে রাব্বি শুভ (দৈনিক ভোরের চেতনা ও বাংলাদেশ নিউজ টুডে)।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ধুনটের সাংবাদিকতা অঙ্গনে পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত