তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ- সবার আগে বাংলাদেশ"— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হযরত আলী, সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, সফল মৎস্য চাষী রবিউল করিম ও আব্দুর রহমান প্রমূখ।
বক্তারা তাড়াশে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষ পদ্ধতি গ্রহণ এবং প্রোটিনের চাহিদা পূরণে প্রান্তিক মৎস্য চাষীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত