নেত্রকোণার মদনে ৩ দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মদনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
১৬ আগস্ট রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। এতে
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য উৎপাদন, গবেষণা,প্রযুক্তি উদ্ভাবন,সম্প্রসারণ,প্রশাসনিক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) দেওয়া হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা,কর্মসংস্থান,দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ও টেকসই মৎস্য উৎপাদনের মাধ্যমে এ খাতকে আরও এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা,সেমিনার,মৎস্য মেলা,সফল মৎস্যচাষিদের সম্মাননা,পোনা মাছ অবমুক্তকরণ,প্রযুক্তি প্রদর্শনী ও গণসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা শাওলিন,মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান মিজান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব,কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ,সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,মৎস্যচাষী,সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীগণ।
এমএসএম / এমএসএম
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান