ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৪:৩

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনুর জামান ফরিদপুরে জরুরি সভায় থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মো. মাসুদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল হুসাইন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সফল মৎস্যচাষি কাজী শামসুজ্জামান ও উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল জলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরু বসু। তিনি বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যচাষিদের স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন