মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। একাডেমি সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার আমির আমিনুল ইসলাম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল।
আলোচনা সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক মৎস্যচাষী ও খামারি অংশ নেন। সভা শেষে পোনা মাছ অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত