ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনার জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষনা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৪:২২

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে। এজন্য বর্তমান বিশ্বে সাংস্কৃতিক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির মাধ্যমে একটি দেশের সাথে অন্য দেশের মেলবন্ধন সম্ভব যা অনেক সময় পররাষ্ট্রনীতি দিয়েও সম্ভব হয় না। মন্ত্রী খুলনাবাসীর দাবীর প্রেক্ষিতে খুলনার জিরোপয়েন্ট মোড়কে নজরুল চত্বর ঘোষণা করেন।

রবিবার (১৬ আগষ্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা—১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ’র চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান ও রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। সভায় নজরুল সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু: বিল্লাল হোসেন খান।

মতবিনিময় সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জাসাস, নজরুল গবেষক, নজরুল একাডেমি, নজরুল সাহিত্য প্রেমী, শিক্ষক, নাট্য ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক—সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

 

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’