ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৪:২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে ঘিরে ধানগড়ায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী তালতলা এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা।

মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কোনো সম্পৃক্ততা নেই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াত-শিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী করা অনুচিত।

তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয়দের সঙ্গে অশালীন আচরণ এবং পরে এমপি আয়নুল হকের গাড়িতে ঢিল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে হামলা, উস্কানি ও অশালীন আচরণের সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে আইনের আওতায় আনার পাশাপাশি টিটিসি স্থাপনের বিষয়টি রাজনৈতিক বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।

এ সময় রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. সুমন আহমেদ, ছাত্রশিবির উপজেলা সভাপতি মো. মাসুদ রানাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ