লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কুমিল্লার মনোহরগঞ্জে লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা গতকাল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি মো. আবদুল গাফফার সুমন। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। এ সময় তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলা হেদায়েত উল্যাহ, বিদ্যোৎসাহী সদস্য খাদিজা আক্তার, অভিভাবক সদস্য মো. জসিম উদ্দিন, মো. শওকত আলী, মোসা. মারজাহান বেগম, ইউপি সদস্য রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ। নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। সভা শেষে কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার মানোন্নয়নসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান । অনুষ্ঠান শেষে সেচ্ছাসেবী সংগঠন মানবতার ব্লাড ব্যাংক (লাকসাম-মনোহরগঞ্জ) এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। এ সময় সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়