বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ*’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
কর্মসূচির প্রথম দিন রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা চত্ত্বরে অবস্থিত পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ব্যাপী নির্বাচিত মৎস্যচাষি মোঃ রবিউল ইসলাম ও আঃ রাজ্জাক কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, আমি নিজেও একসময় মাছ চাষ করেছি। মাছ চাষের সঙ্গে আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে। আমাদের দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাঘার মাটি ও পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিতভাবে মাছ চাষ করলে মৎস্যচাষিরা যেমন লাভবান হবেন, তেমনি এলাকার অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা তহুরা হক জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ, টেকসই উৎপাদন এবং মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেরাজুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা উপজেলা মৎস্য সমিতির সভাপতি আঃ সামাদ, বাঘা পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক যুবদল আহ্বায়ক আবু সালেহ আহমেদ সালাম, মোখলেছুর রহমান মুকুল, যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু সিকদার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬