মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। পরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক প্রান্ত সাহা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং সদস্য সচিব ফজলুল কবির দারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক, মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টরবৃন্দ, সহকারী মৎস্য কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী, বিভিন্ন পর্যায়ের মৎস্য উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার মোট ৬ জন মৎস্যচাষীকে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী দিনের কর্মসূচি সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ
নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন
৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি
সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে