উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
" রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুল আলম।
সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম. আরিফ বলেন, পাশের উপজেলা সুন্দরগঞ্জের তুলনায় উলিপুরে মাছের উৎপাদন কম। চাষিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও পরামর্শের মাধ্যমে আগ্রহ বাড়ানোর পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত পদ্ধতিতে মৎস্য চাষে গুরুত্ব দিতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমান বলেন, উদ্যোগ ও ইচ্ছাশক্তি থাকলে উলিপুরে মাছের উৎপাদন আরও বাড়ানো সম্ভব। স্থানীয় চাহিদা পূরণে বাইরে থেকে মাছ আনার পরিবর্তে নিজেদের উৎপাদন বাড়াতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। তিনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পাশাপাশি অবৈধভাবে মাছ ধরা বন্ধে চাষিদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মোস্তফা, উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক সাজ্জাদ হোসাইন, উপজেলা এনসিপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে চার সফল মৎস্য চাষিকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন সাধন সরকার, শাহ আলম, নয়ন মিয়া ও আবদুল জলিল।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
Link Copied