ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৪:৪৪

শ্রীনগরে সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় স্থানীয় কৃষক দলের এক নেতার নাচগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দেখা গেছে, উপজেলার কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বারেক শেখকে ওই ভিডিওতে মদ্যপ অবস্থায় নর্তকী নিয়ে নাচছেন। ভিডিওটি ফেইসবুকে ভাইরালের পর দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির এক নেতা বলেন, বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে নর্তকী নিয়ে নাচগান করে বারেক শেখ বিতর্কের সৃষ্টি করেছে। এই বয়সে তার এ ধরণের কর্মকান্ডে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 
কুকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বারেক শেখের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতির বরাত দিয়ে বলেন, ওই সময় তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলার সভাপতির সাথে কথা বলেন। 
শ্রীনগর উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহ আলমের কাছে জানতে চাইলে, তিনি এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। 
খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ আগস্ট রাতে কুকুটিয়া ইউনিয়নের সুরুদীয়া গ্রামে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে কৃষক দলের নেতা বারেক শেখ মদ্যপ অবস্থায় নর্তকী নিয়ে নাচগান করে। পরে বাকের শেখের বেপরোয়া নাচগান ও নর্তকী নিয়ে টাকা উড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত