ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৪:৪৭

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানো, জ্ঞানচর্চার প্রসার এবং সৃজনশীল মানসিকতা বিকাশের লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রাজাখালী উন্মুক্ত পাঠাগারের উদ্যোগে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থপাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, রাজাখালী উন্মুক্ত পাঠাগারের উপদেষ্টা মাওলানা আলী জাফর সাদেক এবং রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে গ্রন্থপাঠ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের একটি বড় অংশ পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার সুযোগ ও আগ্রহ থেকে দূরে সরে যাচ্ছে। তাদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গল্প, উপন্যাস, জীবনী, ইতিহাস, বিজ্ঞান ও জ্ঞানমূলক বিভিন্ন বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও মননশীলতা বিকশিত হয়।

তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, একজন শিক্ষার্থীকে জ্ঞানী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতেও বই পড়ার বিকল্প নেই। তাই বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান ও সাহিত্যভিত্তিক বই পড়ার প্রতি উৎসাহিত করতে হবে। এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি ম.ফ.ম জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বইমুখী করা এবং পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যেই এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও রাজাখালী উন্মুক্ত পাঠাগারের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পাঠ ও জ্ঞানচর্চামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সহযোগিতায় এবং রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজাখালী ফজলুননেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত