ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-৮-২০২৬ দুপুর ৪:৫৩

খুলনার জেলার রূপসা উপজেলায় ইটভাটায় ফখরুল ইসলাম (৩২) হত্যার ঘটনায় ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেফতার করেছে ৱ্যাব-৬। 

রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম।

ৱ্যাব সূত্র জানায়, চলতি মাসের গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের একটি ইটভাটার অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম (৩২)। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফখরুলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব আরো জানায় , প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন তিনি পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও স্বীকারোক্তি দিয়েছেন। অন্যদিকে হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কেও তথ্য পাওয়া গেছে।

র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার ইব্রাহিম ওরফে কাটাপ্পার (৩৪) বাড়ি খুলনার রূপসা এলাকায়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, মামলার বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’