তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
শিক্ষা, প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও গঙ্গাচড়া, তারাগঞ্জ-বদরগঞ্জ এলাকার দায়িত্বপ্রাপ্ত এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা।
রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত একের পর এক কর্মসূচিতে অংশ নেন তিনি।এসব কর্মসূচিতে তারাগঞ্জের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ফ্যামিলি কার্ড, স্থানীয় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। স্থানীয়দের নানা সমস্যার কথা শুনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য।
সকাল ১১টায় তারাগঞ্জ কারিগরি ও বিএম কলেজের একাডেমিক ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা। এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সেখানে স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
দিনের শেষভাগে বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ব্যারিস্টার ফারজানা। সভায় তারাগঞ্জের বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।
মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, ফ্যামিলি কার্ডসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন উপস্থিতরা। সংসদ সদস্য এসব বিষয় গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।
সভায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন ,সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু,এ্যাড. মাকদুম আলম, উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied