ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ১১:৪৯

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা বাওইবাধা গ্রামে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে তিন সন্তানের জননীর সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ মুয়াজ্জিনের নাম জামাল উদ্দিন। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন জামাল উদ্দিন। সম্প্রতি স্থানীয় লোকজন বিষয়টি হাতেনাতে ধরে ফেললে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাল এলাকা ছেড়ে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গত ৯ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে মসজিদ সংলগ্ন দোকানে জামাল উদ্দিন ঐ নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো। অস্বাভাবিক শব্দ শুনে দোকানের দিকে টর্চলাইটের আলো জ্বালালে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে মহিলা দ্রুত সেখান থেকে চলে যান।
​ঘটনাটি ধামাচাপা দিতে এবং স্থানীয়ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধানের জন্য চেষ্টা চালানো হয়। তবে সুবিচারের আশায় ভুক্তভোগী নারী শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ভুক্তভোগী মহিলা জানান, "জামাল উদ্দিন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ অনৈতিক শারিরীক সম্পর্ক বজায় রেখেছে। বিভিন্ন সময় সে আমার ঘরে আসতো। আবার মাঝে মাঝে গভীর রাতে ইমুতে ফোন দিয়ে তার দোকানে ডেকে নিতো। এখন ঘটনা জানাজানি হওয়ার পর সে পালিয়ে গেছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।"
​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, ঘটনাটি সামাজিক শালিসের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চেষ্টা করা হলেও কোন সমাধানে পৌঁছানো যায়নি।
​এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিন পলাতক থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত