ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ১:৩১

বরিশাল সদর উপজেলায় যুব উদ্যোক্তাদের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্পের উপজেলা পর্যায়ের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) ও এডুকেশন অ্যাবাভ অল (ইএএ)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের উপকারভোগী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাজার কমিটির সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে যুব উদ্যোক্তাদের ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা পর্যালোচনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো, আসন গ্রহণ ও নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা। পরে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও বাস্তবায়নকালীন অভিজ্ঞতা তুলে ধরেন ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী (বিডিসি) রিসান রেজা মো. সাহেদ।
সভায় বক্তারা বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জন্য সহজে আর্থিক সহায়তার সুযোগ তৈরি করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে প্রকল্পের অংশীদার, উপকারভোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত গ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত