ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৭-৮-২০২৬ দুপুর ১:৩৯

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে বৈদ্যুতিক তারে লগির স্পর্শ লেগে মো. ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল পৌনে নয়টার দিকে  উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী একই উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন খড় ব্যবসায়ী ছিলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্ষাকালে চলনবিলে মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় (স্থানীয় ভাষায় পোয়াল) বিক্রি শুরু করেন। এ সময় কিছু খড় ব্যবসায়ী চলনবিলের বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নৌকায় করে গন্তব্যে নিয়ে যান এবং বিক্রি করেন। আজ সোমবার সকালে ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকায় করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে থাকা লগির সাথে তারের স্পর্শ লাগে। এতে  বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত