মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
যশোর-৫,মণিরামপুর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে যার যার অবস্থান হতে সবাইকে এগিয়ে আসা দরকার। মৎস্য সেক্টরের উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। এতে করে সাদা মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
রোববার সকালে মণিরামপুর উপজেরা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, দেশের বৃহত্তর এই উপজেলায় পরিকল্পিতভাবে মাছের ঘের তৈরী করতে হবে। পরিকল্পিত মাছের ঘেরে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতিসহ প্রায় সব ধরনের মাছ উৎপাদন সম্ভব। এই ঘেরে উৎপাদিত মাছ দেশের চাহিদা পূরন করে চলেছে।
গ্রাম আদালত কোঅর্ডিনেটর অনুপম ঘোষের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক। এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম রেজা, থানার ওসি আবু সাঈদ, বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, বিএনপি নেতা সন্তোষ স্বরসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ ও মৎস্যজীবি-মৎস্যচাষীগণ। এর আগে স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস