অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ
যশোরের অভয়নগর উপজেলায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে নওয়াপাড়া বাজারসহ আশপাশের এলাকায়। দিনের বেলা বাড়িতে ঢুকে চুরি থেকে শুরু করে রাতের আঁধারে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গরুর খামার, ইজিভ্যান, মোটরসাইকেল ও বৈদ্যুতিক তার চুরির অভয়নগ উঠছে। একের পর এক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে নওয়াপাড়া বাজার এলাকায় অন্তত ১৫টি বাড়ি, দুটি ডায়াগনস্টিক সেন্টার, সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় এক ডজন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি বা বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। একই সময়ে অন্তত পাঁচটি ইজিভ্যান চুরির অভিযোগও পাওয়া গেছে। সর্বশেষ শনিবার উপজেলার বাহিরঘাট গ্রামে সেচের মোটর চুরি করে পালানোর সময় স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে টহল পুলিশের কাছে হস্তান্তর করেন। এর আগে গত ৪ আগস্ট নওয়াপাড়া পুরোনো বাসস্ট্যান্ড এলাকার সাগরিকা শপিং মলের দুটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ৬৭ হাজার ২০০ টাকা খোয়া যায় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া গত ৬ জুলাই নওয়াপাড়া মডেল স্কুল রোডের একটি বাসায় দিনের বেলায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রায় ১৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। স্থানীয়রা জানান, শুধু নওয়াপাড়া বাজার নয়, উপজেলার বাঘুটিয়া, ইছামতি, বাশুয়াড়ীসহ বিভিন্ন এলাকাতেও চুরির ঘটনা ঘটছে। এসব এলাকায় গরু, স্বর্ণালংকার, নগদ টাকা, মোটরসাইকেল, দোকানের মালামাল ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগ রয়েছে। নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখাতেও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, মাত্র এক মাসের মধ্যে ওই প্রতিষ্ঠানের তার তিনবার কেটে নিয়ে গেছে চোরেরা। চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের শনাক্ত করার পরও অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে থানায় অভিযোগ করতেও অনেকেই আগ্রহ হারাচ্ছেন বলে জানান তারা। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, চোরচক্রের বিরুদ্ধে এবার অভিযান জোরদার করা হবে।
এ বিষয়ে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান বলেন, জুলাই ও ১৫ আগস্টকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দায়িত্ব পালনে ব্যস্ততা থাকায় চুরি প্রতিরোধে অভিযানে কিছুটা শিথিলতা তৈরি হয়েছিল। এখন উপজেলাজুড়ে জোরালো অভিযান চালানো হবে। তিনি আরো বলেন, “মাদক, সন্ত্রাস, নাশকতা ও চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ তৎপর রয়েছে।”
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ
ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি
মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব
বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু
মমেক হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানোর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
মিরসরাইয়ে নাহার এগ্রোতে ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা কর্মশালা আয়োজন
প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন
বাঁশখালীতে বিদ্যুৎ মিটারে ভুতুড়ে বিল,নতুন মিটারে দূর্নীতি ও হয়রানির অভিযোগ
এমপি দীপেন দেওয়ান এর সাথে কাপ্তাই সুরের ধারার শিল্পীদের সৌজন্যে সাক্ষাৎ
গলাচিপায় ট্রান্সফরমার চুড়ির হিরিক
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ
তারাগঞ্জে ভেজাল আইসক্রিম কারখানায় জরিমানা
Link Copied