লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী ও তার স্বজনেরা।
সোমবার(১৭ আগষ্ট) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে স্বামীর বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত রোববার ঢাকার গাজীপুরের কোনাবাড়ির একটি ভাড়া বাসায় ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত আফরোজা বেগম নিথক গ্রামের দীন ইসলামের (২৪) স্ত্রী এবং উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আফরোজার সঙ্গে দীন ইসলামের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার তাগিদে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন এই দম্পতি। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত এবং আফরোজাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতেন স্বামী।
নিহতের পরিবারের সদস্য ও স্বজনেরা জানান, গত শনিবার রাতে আফরোজা তাঁর বাবাকে ফোন করে নির্যাতনের কথা জানিয়ে বলেন, "আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে। এর কিছুক্ষণ পরই ফোন কেটে যায়। পরে স্বামী দীন ইসলাম তাঁর শ্বশুরকে ফোন করে দাবি করেন, আফরোজা অসুস্থ এবং তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য টাকা পাঠাতে হবে। তবে টাকা পাঠাতে দেরি হলে তিনি জানান, আফরোজা মারা গেছেন।
আজ সোমবার সকালে একটি অ্যাম্বুলেন্সে করে আফরোজার রক্তাক্ত লাশ নিয়ে আসা হয় নিথক গ্রামে। স্থানীয়রা জানান, অচেনা গাড়িটি থেকে আফরোজার দেহ টেনেহিঁচড়ে উঠানে নামিয়ে রেখেই দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যান স্বামী ও তাঁর পরিবারের লোকজন। লাশের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন থাকায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনদের দাবি।
নিহতের চাচাতো বোন শাপলা বেগম বলেন, গাজীপুরের বাসায় আফরোজাকে তাঁর স্বামী কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছে। লাশের পুরো শরীরে ক্ষতচিহ্ন। আমাদের কাছে চিকিৎসার টাকা চেয়েছিল, তা না দেওয়ায় লাশ এনে উঠানে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। আমরা এই নির্মম হত্যার বিচার চাই।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশের সঙ্গে ঢাকা উত্তরা শিন শিন জাপান হাসপাতালের একটি কাগজপত্র পাওয়া গেছে, যেখানে বিষপানে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। তবে নিহতের স্বজনরা বলছে মরদেহ আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ
ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি
মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব
বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু
মমেক হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানোর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
মিরসরাইয়ে নাহার এগ্রোতে ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা কর্মশালা আয়োজন
প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন
বাঁশখালীতে বিদ্যুৎ মিটারে ভুতুড়ে বিল,নতুন মিটারে দূর্নীতি ও হয়রানির অভিযোগ
এমপি দীপেন দেওয়ান এর সাথে কাপ্তাই সুরের ধারার শিল্পীদের সৌজন্যে সাক্ষাৎ
গলাচিপায় ট্রান্সফরমার চুড়ির হিরিক
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ