বিশ্বকাপে পুরো ফিট উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড
বিশ্বকাপ শুরুর সময় আর খুব বাকি নেই। প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আর দু’দিন পর। আর মূল বিশ্বকাপ তথা সুপার টুয়েলভ শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। এই সময়ের মধ্যে কারো ইনজুরিতে পড়া মানে সংশ্লিষ্ট দেশের বিশাল ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে নেয়া এত অল্প সময়ে খুব কঠিন।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেনে উইলিয়ামসন নতুন করে ইনজুরিতে পড়েননি। তবে, পুরনো ইনজুরি এখনও ভোগাচ্ছে তাকে। উইলিয়ামসন নিজেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তার কনুইয়ের ইনজুরি পুরোপুরি সারেনি। বিশ্বকাপে তাকে শতভাগ ফিট পাওয়া যাবে না। তবে, সাইডলাইনেও বসে থাকবেন না তিনি।
বছরের শুরুতেই কনুইয়ের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। যে কারণে, ঘরের মাঠে মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেননি তিনি। একই সঙ্গে আইপিএলের প্রথম পর্ব এবং জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। শুধু তাই নয়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএলের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে পারেননি।
তবুও তিনি বলে দিয়েছেন, ইনজুরিকে ইস্যু বানাবেন না। উইলিয়ামসন বলেন, ‘হ্যামস্ট্রিংটা খুব বড় না, ছোট। এটা খুব দ্রুতই ভালো হওয়ার পথে। সুতরাং, কেউ যেন এটা নিয়ে আতঙ্কিত না হয় এবং আমাদের হাতে এখনও অনেক সময় আছে।’
তবে কনুইয়ের ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত তিনি। উইলিয়ামসন বলেন, ‘কনুই- এটা এখনও কিছুই কম কাজ করছে। তবে, লম্বা সময়ের জন্য ইনজুরির কারণে কিছুটা বিরক্তিকর। গত দুই মাসে কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর।’
এমএসএম / এমএসএম
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ